বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......গণতন্ত্রের বিজয় হয়েছে: তোফায়েল

গণতন্ত্রের বিজয় হয়েছে: তোফায়েল

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন,দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ায় গণতন্ত্রের বিজয় হয়েছে।

রোববার বিকেলে ৪টায় দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তোফায়েল বলেন, “মানুষ প্রমাণ করেছে নির্বাচনের উপর তাদের আস্থা আছে। আজ প্রমাণিত হয়েছে বিরোধীদলীয় নেতা ব্যর্থ হয়েছেন। বিরোধী দলের আহ্বান প্রত্যাক্ষাণ করে জনগণ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। বিদেশি পর্যবেক্ষকদের কাছে ভোট সন্তোষজন হয়েছে।”

আরও পড়ুন

সর্বশেষ