শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েআল-আরাফাহ ব্যাংকে ৫৪৭ জন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আবেদন নিষ্পত্তির নির্দেশ

আল-আরাফাহ ব্যাংকে ৫৪৭ জন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আবেদন নিষ্পত্তির নির্দেশ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অপসারণ করা ৫৪৭ জন কর্মকর্তাকে স্ব স্ব পদে পুনর্বহালের ব্যবস্থা গ্রহণের জন্য করা আবেদন দ্রুত সময়ে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি রুল জারি করেছেন আদালত। রোববার (২৪ আগস্ট) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। এর আগে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চাকরি থেকে অপসারণ হওয়া ৩০০ কর্মকর্তা হাইকোর্টে রিট করেন।

গত ২৮ জুলাই আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫৪৭ জন কর্মকর্তাকে আইন বহির্ভূতভাবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করে ঢালাওভাবে বিনা নোটিশে চাকরি থেকে অপসারণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং স্ব স্ব পদে পুনর্বহালের ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন রিটকারীরা।

‘আমাদের অপসারণ উপরযুক্ত প্রবিধি ও নীতি অনুসারে সম্পূর্ণ বেআইনি এবং এই চাকরিচ্যুতির ফলে আমাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে চরম আর্থিক সংকট ও মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। অধিকন্তু আমাদের অনেকেরই চাকরির বয়সসীমা অতিক্রম করায় বিকল্প কর্মসংস্থানের সুযোগ নেই। আমাদের প্রতি এই অন্যায়ের প্রতিকারে আপনার সহৃদয় ও স্ব স্ব পদে পুর্নবহাল এবং প্রয়োজনীয় নির্দেশনা ও ব্যবস্থা গ্রহণের জন্য আবুল আবেদন জানাচ্ছি। আবেদনে সাড়া না পাওয়ায় এ রিট আবেদন করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ