শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা চায় বাংলাদেশ ব্যাংক কর্মীরা

বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা চায় বাংলাদেশ ব্যাংক কর্মীরা

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে গভর্নরের কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মীরা। অবিলম্বে তাঁকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে তদন্ত শুরু করার দাবি জানিয়েছেন তাঁরা।

এ দাবিতে আজ মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন তাঁরা।

স্মারকলিপিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও রাষ্ট্রীয় ও প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। এছাড়া বিতর্কিত পরিবহন ব্যবসায়ী খন্দকার এনায়েত উল্লাহর ফ্রিজ করা ব্যাংক হিসাব থেকে অবৈধভাবে ১৯ কোটি টাকা উত্তোলনের সুযোগ দেওয়ার অভিযোগও দুদকের নজরে এসেছে।

আরও পড়ুন

সর্বশেষ