প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, ঘোষিত সময়সীমা ফেব্রুয়ারি থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। নির্বাচনের সময় নিয়ে দলগুলোর বক্তব্য রাজনৈতিক প্রক্রিয়ার অংশ বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর গুণগত মান এখনও পরিবর্তন হয়নি। তাই তারা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। তবে নির্বাচনী সময়সীমা পিছানো হবে না। ইন্টারিম সরকার নির্ধারিত সময়েই নির্বাচন সম্পন্ন করতে দৃঢ়প্রতিজ্ঞ।




