ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক হাজার ৩৪০ ভরি সোনার বড় চালান ধরা পড়েছে। এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তকমীসহ ৫ জনকে আটক করেছে র্যাব।
বুধবার সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মোহাম্মদ আলী, ভারতীয় নাগরিক ইরফান টুকি, লাবু, বিমানবন্দরের নিরাপত্তাকর্মী কামরুল ইসলাম ও বিমানবন্দরের পরিচ্ছন্নকর্মীদের সুপারভাইজার জাফর।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হাবিবুর রহমান জানান, বুধবার সন্ধ্যা ছয়টার দিকে তাদেরকে বিমানবন্দর এলাকা মগবাজার ও উত্তরা এলাকা থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, উদ্ধারকৃত সোনার আনুমানিক মূল্য ৫ কোটি ১৪ লাখ টাকা




