বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদবিনোদন সময়বাংলাদেশের নারীদের জন্য নতুন দিগন্ত: ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম ২০২৫’

বাংলাদেশের নারীদের জন্য নতুন দিগন্ত: ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম ২০২৫’

বাংলাদেশের নারীদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দক্ষতা ও নেতৃত্ব প্রদর্শনের নতুন সুযোগ তৈরি করেছে ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম ২০২৫’। সম্প্রতি ঢাকার লা মেরিডিয়ান হোটেলে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলম। এটি গত বছরের ‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট’-এর একটি বিস্তৃত রূপ, যা এখন থেকে কেবল সৌন্দর্য প্রতিযোগিতা নয়, বরং একটি বৈশ্বিক কূটনৈতিক ও নেতৃত্ব প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

এই ফোরামের মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবিলা, লিঙ্গ সমতা এবং বৈশ্বিক অংশীদারিত্বের মতো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো (এসডিজি) অর্জনে নারীদের নেতৃত্ব তৈরি করা। মেঘনা আলম তার বক্তব্যে বলেছেন, “এই ফোরাম নীরবতা, কলঙ্ক ও বাধার জবাব। আমরা জাতিকে ঐক্যবদ্ধ করছি, পরিবেশ রক্ষা করছি এবং নেতৃত্ব তৈরি করছি। বাংলাদেশ করুণা নয়, সম্মান ও অংশীদারত্ব চায়।”

এই প্রতিযোগিতায় ১৮-২৬ বছর বয়সী, অবিবাহিত, সুনাগরিক এবং পরিবেশ সচেতন নারীরা আবেদন করতে পারবেন। আগামী ১৭ জুলাই থেকে www.missbangladesh.com ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিক বাছাই শেষে, ১০০ জন প্রতিযোগীকে ২৬ সেপ্টেম্বর অডিশনের জন্য ডাকা হবে। তাদের মধ্য থেকে ২০ জনকে এক মাসব্যাপী ফেলোশিপের জন্য নির্বাচিত করা হবে। এই ফেলোশিপে থাকবে পেজেন্ট ট্রেনিং, অ্যাডভোকেসি স্পিচ, উদ্যোক্তা শিক্ষা এবং প্রজনন ও মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষ প্রশিক্ষণ।

আরও পড়ুন

সর্বশেষ