মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়আজ যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আজ যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৯ জুন) যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। এ সময়ে মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ডে’ ভূষিত করা হবে তাকে।

এর আগে বুধবার (৪ জুন) অধ্যাপক ইউনূসের যুক্তরাজ্য সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, যুক্তরাজ্য সফরে প্রধান উপদেষ্টা ব্রিটেনের মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫ গ্রহণ করবেন।

সচিব বলেন, যুক্তরাজ্য আমাদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসায়িক পার্টনার। রাজনৈতিকভাবেও দেশটি গুরুত্ব বহন করে। প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর ইউরোপের কোনো দেশে এটিই প্রথম সফর। তার যে ইতিবাচক ইমেজ আছে, সেটি আরও সমুজ্জ্বল করার জন্য এ সফরটি খুব গুরুত্বপূর্ণ। সফরে তিনি ব্রিটেনের মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫ গ্রহণ করবেন।

রাজনৈতিকভাবেও দেশটি বাংলাদেশের অন্যতম সহযোগী উল্লেখ করে তিনি আরও বলেন, যুক্তরাজ্য সম্পর্ক উন্নয়নে এই দেশ বড় ভূমিকা রাখে। সফরে তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন ড. ইউনূস। এছাড়া দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক হবে ড. ইউনূসের।

বাণিজ্য সম্ভাবনা বাড়াতে সফরে আলোচনা হবে জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন বলেন, ব্রেক্সিটের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নতুন একটি সম্ভাবনার দ্বার খুলেছে। জিএসপি সুবিধা পাওয়ার জন্য এই সফর বাংলাদেশের জন্য গুরুত্ব বহন করে।

এদিকে সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার অনুরোধ জানিয়েছেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, একটি চিঠির মাধ্যমে এ অনুরোধ জানান যুক্তরাজ্যের সাবেক এ সিটি মিনিস্টার। তবে টিউলিপ সিদ্দিকের পাঠানো কোনো চিঠি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাননি। রোববার বিকালে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আরও পড়ুন

সর্বশেষ