মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সদরঘাটে এসেছে সাতটি লঞ্চ, আটক ১০

সদরঘাটে এসেছে সাতটি লঞ্চ, আটক ১০

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

ঢাকার সদরঘাট টার্মিনালে আজ শনিবার ভোররাত সাড়ে চারটা থেকে সকাল নয়টা পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে যাত্রীবাহী সাতটি লঞ্চ এসেছে। লঞ্চে যাত্রী ছিল কম। এ সময় তল্লাশি চালিয়ে ১০ যাত্রীকে আটক করেছে পুলিশ।

সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম জানান, আগামীকাল রোববার বিরোধী দলের কর্মসূচিতে নাশকতার আশঙ্কায় রাজধানীতে আসা লঞ্চযাত্রীদের তল্লাশি চালানো হচ্ছে। এ সময় সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে। এদিকে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকা দিয়ে গাবতলী, গাজীপুর, গুলিস্তান রুটে কোনো বাস চলাচল করছে না। পুরান ঢাকায় প্রচুর রিকশা চলছে।

আরও পড়ুন

সর্বশেষ