শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।

দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েক বার ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা সমসাময়িক নানা ইস্যুতে কথা বলবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয় এবং ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ