শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েউদ্ভাবন ক্যাটাগরিতে "এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড" প্রবর্তন করল বিডা  

উদ্ভাবন ক্যাটাগরিতে “এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড” প্রবর্তন করল বিডা  

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) তাদের বিশেষ সম্মানজনক পুরুস্কার “এক্সেলেন্স ইন  ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড”-এ নতুন “ইনোভেশন” ক্যাটাগরি চালু করার ঘোষণা দিয়েছে। এই ক্যাটাগরির মাধ্যমে বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচনকারী উদ্ভাবনী উদ্যোগগুলোকে স্বীকৃতি দেওয়া হবে, যারা সৃজনশীল ধারণা ও প্রযুক্তির মাধ্যমে দেশের বিনিয়োগ পরিবেশকে আরও সমৃদ্ধ করছে।

উদ্ভাবন-ভিত্তিক খাতে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে বিডার ওয়েবসাইট [https://bida.gov.bd/ & https://summit.bida.gov.bd/] এর মাধ্যমে অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ মার্চ ২০২৫। আগামী ৯ এপ্রিল ২০২৫ তারিখে দ্য ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা-তে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর অন্যতম প্রধান উদ্যোগ হিসেবে এই পুরস্কার প্রদান করা হবে।

এ বছর থেকে “এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড” চারটি ক্যাটাগরিতে প্রদান করা হবে:
১. স্থানীয় বিনিয়োগ (Local Investment)
২. বিদেশি বিনিয়োগ (Foreign Investment)
৩. পরিবেশ, সামাজিক ও সুশাসন (ESG – Environmental, Social and Governance)
৪. নতুন যুক্ত হওয়া “ইনোভেশন” (Innovation)

এই পুরস্কারের মাধ্যমে বিনিয়োগের পরিমাণ, পরিবেশবান্ধব কার্যক্রম, নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা অনুসরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং এখন থেকে উদ্ভাবন ও উদ্যোক্তা কার্যক্রমের প্রভাব বিবেচনা করা হবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় স্টার্টআপ ও উদ্ভাবনের ভূমিকা ক্রমাগত বাড়ছে। নতুন এই ক্যাটাগরির মাধ্যমে আমরা ঝুঁকি গ্রহণকারী, নবপ্রবর্তক ও ভবিষ্যতের শিল্পনেতাদের স্বীকৃতি দিতে চাই।”

বিডা একটি অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যতমুখী বিনিয়োগ পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রতিষ্ঠিত সংস্থার পাশাপাশি নতুন উদ্ভাবক ও উদ্যোক্তাদেরও বাংলাদেশে স্থিতিশীল উন্নয়নে অবদানের জন্য স্বীকৃতি দেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ