সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়গাজীপুরে জোহরা তাজউদ্দিনের জানাজা অনুষ্ঠিত

গাজীপুরে জোহরা তাজউদ্দিনের জানাজা অনুষ্ঠিত

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং মহান মুক্তিযুদ্ধের সংগঠক স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সহধর্মিনী সৈয়দা জোহরা তাজউদ্দিনের শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর আড়াইটায় কাপাসিয়ায় দরদরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং বিকাল ৪টায় কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুটি নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জোহরা তাজউদ্দীন শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। জানাজায় লাখো জনতা অংশগ্রহণ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে শুক্রবার গুলশান আজাদ মসজিদে এবং বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই দফা নামাজে জানাজা শেষে তার মরদেহ ঢাকার ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়েছিল।

রোববার তার ছেলে সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ আমেরিকা থেকে দেশে ফিরে মায়ের কফিনের সাথে নিজ গ্রাম কাপাসিয়াতে আসেন এবং জানাজায় অংশগ্রহণ করেন। জানাজায় গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আজমত উল¬া খান, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শহীদুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।

এদিকে কাপাসিয়ার ১১টি ইউনিয়নে শোক পালন, কালো ব্যাজ ধারণ, শোক সভা, দোয়া মাহফিল দলীয় পাতাকা অর্ধনির্মিত করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলনের মাধ্যমে মরহুমার প্রতি শ্রদ্ধা জানান।

আরও পড়ুন

সর্বশেষ