মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েবিতর্কিত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে দেওয়া হবে না স্বাধীনতা পুরস্কার : আইন উপদেষ্টা

বিতর্কিত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে দেওয়া হবে না স্বাধীনতা পুরস্কার : আইন উপদেষ্টা

রবিবার (২ মার্চ) সকালে সচিবালয়ে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, এর আগে র‍্যাবকেও স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। এরকমটি আর এ দেশে ঘটবে না। পুরস্কারের সংখ্যা হবে দশের কম।

এদিকে যোগ্যতা থাকার পরও এর আগে যারা স্বাধীনতা পুরস্কার পাননি, সেসব ব্যতিক্রমী চিন্তা এবং মেধার সৃজনশীল মানুষকে এ বছর জাতীয় পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন।

উপদেষ্টা বলেন, নিজেদের জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে দেশের সাহিত্য, শিক্ষাসহ রাষ্ট্র গঠনে অনন্য অবদান রাখা ব্যক্তিত্বরা পাবেন এবারের জাতীয় পুরস্কার। এর আগে এই পুরস্কার দেয়ার ক্ষেত্রে যেসব বিষয় ভাবা হয়নি এবং ভবিষ্যতেও হবে না, তারাই পাবেন এই সম্মানজনক পুরস্কার। একুশে পদকের মতো এই পুরস্কার নিয়েও কোনো সমালোচনা হবে না। শিগগিরই পুরস্কার ঘোষণা করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ