সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়উত্তরায় দম্পতির ওপর ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে হামলার ভিডিও ভাইরাল, দুজন আটক

উত্তরায় দম্পতির ওপর ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে হামলার ভিডিও ভাইরাল, দুজন আটক

একজন নারী ও একজন পুরুষের ওপর দুজন ধারালো অস্ত্র দিয়ে হামলা করেছেন। নারী ও পুরুষ বাঁচার জন্য চিৎকার করছেন। এমন একটি ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তাতে দেখা যায়, সাদা ও জলপাই রংয়ের শার্ট পরিহিত দুই যুবক এক নারী ও এক পুরুষ পথচারীকে রামদা দিয়ে কোপাচ্ছে।
 
হামলার শিকার ব্যক্তিরা হলেন মকবুল ও ইফতি। হামলার পর তাদের রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২৭)।

ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক বলেন, বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এই ঘটনায় প্রথমে রিকশাচালক প্রতিবাদ করেন। পাশের আরেকটি বাইকে ছিলেন এই দম্পতি। তাঁরাও এর প্রতিবাদ জানান। তখন ধাক্কা দেওয়া মোটরসাইকেলের দুই আরোহী আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে দম্পতির ওপর তাঁরা ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন। নারী ও পুরুষ বাঁচার জন্য চিৎকার করছেন।

আরও পড়ুন

সর্বশেষ