বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদরাজনীতি২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের যদি গ্রেফতার করা না হয়, তবে আমাদের নেতাকর্মীরা...

২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের যদি গ্রেফতার করা না হয়, তবে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নিবে : নুর

গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন দলটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর।

সমাবেশে নুর বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের যদি গ্রেফতার করা না হয়, তবে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নিবে। বারবার সারজিসের নাম আসছে, এই হামলার নেপথ্যে। আশা করি সে তার অবস্থান ক্লিয়ার করবে। এই হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্রও থাকতে পারে।
 
একই দাবি জানানোর পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করারও দাবি তোলেন।
 
এ সময় তিনি উপদেষ্টা পরিষদের সমালোচনা করে বলেন, প্রধান উপদেষ্টাকে বলতে চাই, যেসব উপদেষ্টা জনগণের পালস বোঝে না, তাদের বাদ দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করুন। ফারুকের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করবো। তার অপসারণের আন্দোলন করবো।
 
সমাবেশ থেকে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা না হলে জনতার হাতে বিচার হবে বলে হুঁশিয়ার করেন শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান। তিনি বলেন, আমরা জানতে পেরেছি যারা হামলা করেছে, তাদের মূল শক্তি সারজিস আলম। আজ তারা প্রকাশ্যে সংবাদ সম্মেলনও করেছে। আজকের মধ্যে যদি হামলাকারীদের গ্রেফতার করা না হয়, তবে জনতার হাতে তাদের বিচার হবে। 
আরও পড়ুন

সর্বশেষ