মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়এরশাদের মুক্তি চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ

এরশাদের মুক্তি চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তি চেয়ে সরকারকে একটি লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বখতিয়ার উদ্দিন খান ইকবালের লিগ্যাল নোটিশটি প্রেরণ করেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক। রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশটি প্রেরণ করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদকে অবৈধভাবে আটক করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এরশাদকে মুক্তি না দিলে হাইকোর্টে একটি রিট দায়ের করা হবে বলেও নোটিশে বলা হয়েছে। নোটিশে আরো বলা হয়, হুসেইন মুহম্মদ এরশাদকে সরকার র‌্যাবের মাধ্যমে ধরে নিয়ে গেছে, পরে তার শারীরিক অসুস্থতার কথা বলে (সিএমএইচ) হাসপাতালে ভর্তি করেছে। তাকে ধরে নেওয়া এবং আটক রাখা অবৈধ। তাকে দ্রুততম সময়ের মধ্যে মুক্তি না দিলে এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এতে আরো বলা হয়, এরশাদকে চাপ সৃষ্টি করে প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করাতে না পেরে সরকার অবৈধভাবে তাকে জোর করে আটকে রেখেছে।

এ বিষয়ে এরশাদের আইনজীবী বলেন, এরশাদ নির্বাচনে অংশ নেওয়া আর না নেওয়া তার সাংবিধানিক অধিকার।তাকে জোর করে কেউ নির্বাচনে অংশগ্রহণ করানো অবৈধ।

আরও পড়ুন

সর্বশেষ