বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়চার প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখতে ওয়েস্ট জোন পাওয়ারে দুদকের অভিযান

চার প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখতে ওয়েস্ট জোন পাওয়ারে দুদকের অভিযান

খুলনা নগরীর বয়রা এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) প্রধান কার্যালয়ে রোববার দুপুর ১টা থেকে ৩টা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় ৪টি প্রকল্পের কিছু কাগজপত্র সংগ্রহ করা হয়। এসব প্রকল্পে কোনো অনিয়ম-দুর্নীতি হয়েছে কিনা তা পর্যালোচনা করবে দুদক।

দুপুর একটার দিকে দুদকের একটি টিম দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে নিয়োজিত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এর প্রধান কার্যালয়ে যায়। সেখান থেকে ৫ হাজার কোটি টাকা ব্যয়সাপেক্ষ ৪টি প্রকল্পের বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করেন। এছাড়া আরও কিছু কাগজপত্র সরবরাহের নির্দেশনা দেন।

তিনি জানান, মনপুরা দ্বীপে ১৩০ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ বিতরণ ও সম্প্রসারণ প্রকল্প চলমান রয়েছে। সেখানে বলা হয়েছে, ওয়েস্টার্ন রিনিউয়্যাল এনার্জি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ কেনা হবে। ইউনিট প্রতি ক্রয় মূল্য ২১ টাকা ২৫ পয়সা। কিন্তু গ্রাহকদের কাছে তা বিক্রি করা হবে ৪ থেকে ৮ টাকা করে। এর ফলে সরকারকে লোকসান গুনতে হবে।
আরও পড়ুন

সর্বশেষ