মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......১৪ দলের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক কাল সন্ধ্যায়

১৪ দলের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক কাল সন্ধ্যায়

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের বৈঠক আগামীকাল বুধবার সন্ধ্যায় । বৈঠকটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। বৈঠকে কি বিষয়ে আলোচনা হবে তা জানা যায়নি। দলীয় সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী  সংশ্লিষ্ট সবাইকে বৈঠকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মানিত সকল সদস্যকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিনীত অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ