সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আ'লীগ সরকারের ১২ মন্ত্রীসহ ১৬ জনকে

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আ’লীগ সরকারের ১২ মন্ত্রীসহ ১৬ জনকে

জুলাই-আগস্ট গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আওয়ামী লীগ সরকারের ১২ মন্ত্রী, ২ উপদেষ্টাসহ ১৬ জনকে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) তাদের বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।

১৬ জন অভিযুক্ত হলেন- সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, আব্দুর রাজ্জাক, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও সচিব জাহাংগীর আলম, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু ও কামরুল ইসলাম।

হাজিরের তালিকায় আরও রয়েছেন শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক ই এলাহি চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক,সাবেক সচিব জাহাঙ্গীর হোসেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও মামলার শুনানি হবে। এ মামলায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিনও ধার্য রয়েছে।

এর আগে গত ১৭ নভেম্বর জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ১৬ জনের মধ্যে ১৩ জনকে বিচার করতে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়েছিল।

আরও পড়ুন

সর্বশেষ