ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ । সোমবার রাত ১০টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী আউটার রেলস্টেশনে নাসিরবাদ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হলে চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে বলে জানা যায় ।
লাকসাম জংশনের কেবিন মাস্টার মোহাম্মদ আলী ঢাকা-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ বন্ধ হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।লাকসাম থেকে উদ্ধার ট্রেন (রিলিফ ট্রেন) পাঠানোর হচ্ছে বলেও জানা গেছে।




