মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েরাজধানীর ট্রাফিক ব্যবস্থা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে : ডিএমপি কমিশনার

রাজধানীর ট্রাফিক ব্যবস্থা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে : ডিএমপি কমিশনার

রাজধানীর ট্রাফিক ব্যবস্থা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শৃঙ্খলা ফেরাতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি। সোমবার (৯ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্যা প্রেসে শেখ মো. সাজ্জাত আলী এসব কথা জানান।

ঢাকার ট্রফিক ব্যবস্থায় জোর দেয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বিশৃঙ্খল অবস্থায় আছে ঢাকার ট্রাফিক ব্যবস্থা। তবে ট্রাফিকে শৃঙ্খলা ফেরাতে ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। এর জন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। স্কুল-কলেজের পাশে অভিভাবকদের বাসা ভাড়া নেয়ার অনুরোধ জানিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী। পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানোর অনুরোধও জানান তিনি।

তিনি আরও বলেন, বিগত সরকার অটোরিকশার অনুমতি দেয়ার কারণেই বাড়ছে অটোর সংখ্যা। অচিরেই এটি কমানো না গেলে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে নগরবাসীকে। এ বিষয়ে সরকারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছি।

আরও পড়ুন

সর্বশেষ