মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সর্ববৃহৎ যুদ্ধজাহাজ ‘সমুদ্রজয়’ দেশে এসেছে

সর্ববৃহৎ যুদ্ধজাহাজ ‘সমুদ্রজয়’ দেশে এসেছে

যুক্তরাষ্ট্র হতে আনা বাংলাদেশ নৌবাহিনীর জন্য সংগ্রহ করা সর্ববৃহৎ যুদ্ধজাহাজ ‘সমুদ্রজয়’দেশে এসেছে। আজ শুক্রবার জাহাজটি চট্টগ্রাম এসে পৌঁছায়। নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজটি চট্টগ্রাম নৌ জেটিতে পৌঁছালে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব অভ্যর্থনা জানান।  এসময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনাসহ অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মিয়ানমারের সাথে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মুহুর্তকে স্মরণীয় করে রাখতে জাহাজটির নামকরণ করা হয়েছে সমুদ্রজয়। জাহাজটি গ্যাস টারবাইন দ্বারা পরিচালিত, যা বাংলাদেশ নৌবাহিনীতে এ ধরনের প্রথম প্রযুক্তি। এই ধরনের জাহাজ উচ্চগতি ও দীর্ঘ স্থায়িত্বের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। গত ২৩ মে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে জাহাজটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীকে হস্তান্তর করে।

আরও পড়ুন

সর্বশেষ