মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......নাশকতার আশঙ্কায় সারাদেশে রেল যোগাযোগ স্থগিত

নাশকতার আশঙ্কায় সারাদেশে রেল যোগাযোগ স্থগিত

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করার পর নাশকতার আশঙ্কায় সারাদেশে রেল যোগাযোগ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে রেলওয়ে কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানায়। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি যেনো না হয় এবং জনগণের জান-মালের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০টা ০১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জামায়াতের অন্যতম শীর্ষ নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয়। আর এ ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা শুরু হয়েছে। এছাড়া চলমান অবরোধে রেল নাশকতা হচ্ছে এমন বিষয়ও নতুন সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ