ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
কাদের মোল্লার ছোট ছেলে হাসান মওদুদ, শ্যালক মীর রাজিবুল হাসানকে আটক করা হয়েছে। কাদের মোল্লার বড় ছেলে হাসান জামিল জানান, তার বাবার লাশের সঙ্গে ফরিদপুর যাওয়ার প্রস্তুতি নিলে মগবাজারের বাসার নিচ থেকে তাদেরসহ আট-দশ জনকে আটক করা হয়েছে। রমনা থানার ওসি মশিউর রহমান এই আটকের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। নিরাপত্তার স্বার্থেই তাদের আটক করা হয়েছে বলে জানান মশিউর রহমান।




