মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বিমানের টয়লেট থেকে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার

বিমানের টয়লেট থেকে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের টয়লেট থেকে প্রায় ১৭ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার সকাল ১০টার দিকে অবতরণ করা বিজি-দুবাই ০৪৬ ফ্লাইটে তল্লাশি চালিয়ে টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার পারভেজ আল জামান জানান, বুধবার সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-দুবাই ০৪৬ ফ্লাইটে তল্লাশি চালিয়ে প্রায় ১৭ কেজি ওজনের ১৩৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা।  এর আগে সর্বশেষ গত ২৬ নভেম্বর বিমানের কেবিন থেকে ৭ কেজি স্বর্ণ উদ্ধার করে করা হয়েছিল। দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ০২৬ ফ্লাইট থেকে ৭ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উল্লেখ্য, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত তিন মাসে এ নিয়ে ১০দফা  স্বর্ণের চালান আটকের ঘটনা ঘটেছে। সম্প্রতি স্বর্ণ চোরাচালানিতে সহযোগিতার অভিযোগে শাহ আমানত বিমানবন্দরে সিভিল এভিয়েশন বিভাগের ম্যানেজারের পিএস মোমেন মকসুদকে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।

আরও পড়ুন

সর্বশেষ