মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়চলছে রিভিউ আবেদনের শুনানি

চলছে রিভিউ আবেদনের শুনানি

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

চেম্বার বিচারপতির আদেশে মানবতাবিরোধী অপরাধের দায়ে আব্দুল কাদের মোল্লার ফাঁসির কার্যক্রম স্থগিত হওয়ার পর এ বিষয়ে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে শুনানি চলছে । বুধবার সকাল ১০টায় প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি শুরু হয়। শুনানি সাড়ে ১০টা পর্যন্ত চলে। এরপর বিরতি দিয়ে সাড়ে ১১টায় আবার শুনানি শুরু হয়।

আসামিপক্ষে শুনানি করেন কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার খন্দকার মাহবুব হোসেন এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মাহবুবে আলম। এছাড়া, উভয়পক্ষের শতাধিক আইনজীবী এ সময় উপস্থিত আছেন ।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কখন বাস্তবায়ন হবে তা এখন নির্ভর করছে আপিল বিভাগের সিদ্ধান্তের ওপর। শুনানি শুরু হওয়ায় পর এটি এখন আদালতের বিচারাধীন বিষয় হয়ে গেছে। আদালতের সিন্ধান্ত না আসা পর্যন্ত সরকার আর  রায় বাস্তবায়নে কোনো পদক্ষেপ নিতে পারবে না।

মঙ্গলবার মধ্যরাতে ফাঁসির রায় বাস্তবায়নে সব প্রক্রিয়া সম্পন্ন হয়। সকল প্রস্তুতি নেয় কারা কর্তৃপক্ষ। কিন্তু শেষ মুহূর্তে কাদের মোল্লার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিমকোর্টের চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মৃত্যুদণ্ড কার্যকর বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত করে দেন।

এর আগে সন্ধ্যায় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও আইনপ্রতিমন্ত্রী কামরুল ইসলাম সংবাদ সম্মেলন করে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

আরও পড়ুন

সর্বশেষ