ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
হরতাল ও অবরোধের কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবদুল কাদের মোল্লার ফাঁসির দণ্ডাদেশের রিভিউ আবেদন বুধবার শুনানি না হলে স্থগিতাদেশ আরো বাড়ানোর আবেদন করা হবে। বুধবার সকাল ৭:৩০টার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তার প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এ কথা বলেন।
তিনি বলেন, শুনানি না হলে আবেদন করলেই রিভিউ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ কার্যকর থাকবে। বুধবার সকাল সাড়ে ১০ টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ওই আবেদনের শুনানির কথা রয়েছে। এর আগে মঙ্গলবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ফাঁসির দণ্ডাদেশ আজ সকাল সাড়ে ১০ টা পর্যন্ত স্থগিত করে দেন।




