বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়২০১৪ ও ২০১৮ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গঠিত নির্বাচন কমিশনের দায়মুক্তির...

২০১৪ ও ২০১৮ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গঠিত নির্বাচন কমিশনের দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ

২০১৪ ও ২০১৮ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গঠিত নির্বাচন কমিশনের দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) সুপ্রিম কোর্টের দশজন আইনজীবী এ রিট করেন। বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হবে।

আইনজীবী শিশির মনির জানান, আইন করে নির্বাচন কমিশনকে দায়মুক্তি দেয়া হয়েছে। সেই দায়মুক্তির আইনে বলা হয়েছে এটা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। আমারা মনে করি এটা আদালতের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে।

তিনি বলেন, আদালতে যদি এই দায়মুক্তির আইন অসাংবিধানিক ঘোষিত হয় তাহলে দুটি নির্বাচনই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

রিটকারী আইনজীবীরা হলেন- আব্দুল্লাহ সাদিক, জিএম মোজাহিদুর রহমান, মিসবাহ উদ্দিন, জোবায়দুর রহমান, নোয়াব আলী, আজিম উদ্দিন পাটোয়ারী, সাজ্জাদ সরওয়ার, মোজাহিদুল ইসলাম, মিজানুল হক এবং একেএম নুরুন নবী।

আরও পড়ুন

সর্বশেষ