মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়সাড়ে ১১টায় রিভিউ আবেদন নিয়ে শুনানি

সাড়ে ১১টায় রিভিউ আবেদন নিয়ে শুনানি

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির কার্যক্রম স্থগিতের সময় বাড়ানোর আবেদন প্রত্যাখ্যান করেছেন আদালত। পাশাপাশি আজ বেলা সাড়ে ১১টায় রিভিউ আবেদন নিয়ে শুনানি শুরুর নির্দেশ দিয়েছেন।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চে এই শুনানি হবে। এর আগে সকাল ১০টায় দুই পক্ষের বক্তব্য শুনতে বসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়।

এসময় আসামী পক্ষ আদালতে স্থগিতাদেশের সময় বাড়ানোর আবেদন জানান। অপর দিকে রাষ্ট্রপক্ষ স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করেন। প্রধান বিচারপতি এক পর্যায়ে কাদের মোল্লার আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে রিভিউ আবেদন শুনানী শুরু করতে বলেন। তারা তখন বারবার সময় বাড়ানোর আবেদন করলেও আদালত সাড়ে ১১ টায় শুরু করতে বলেন। এই বেঞ্চের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে কাদের মোল্লার ফাঁসির রায় কখন-কীভাবে বাস্তবায়ন হবে।

আরও পড়ুন

সর্বশেষ