সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়শপথ নিলেন দুই উপদেষ্টা

শপথ নিলেন দুই উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বিধান রঞ্জন রায় পোদ্দার ও সুপ্রদীপ চাকমা।রোববার (১১ আগস্ট) দুপুরে পৌনে একটায় বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে সরকারি সূত্রে জানা গেছে।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা।

শুক্রবার শপথ নেওয়া প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

আরও পড়ুন

সর্বশেষ