মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ

আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরকে নির্দেশ দিয়েছে আদালত। গত ১৭ নভেম্বর ঢাকা জেলা স্পেশাল জজ আদালত-৩’র বিচারক মো. মোতাহার হোসেন পররাষ্ট্র সচিব, বনানী, ক্যন্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিসি প্রসিকিউশনকে এই মর্মে আদেশ দিয়ে পত্র জারি করেছেন।

আদালতের আদেশে বলা হয়, ২০০২ সালের মানিলন্ডারিং আইনে দায়ের হওয়া মামলায় তারেক রহমান নির্দোষ প্রমাণিত হওয়ায় তিনি খালাসপ্রাপ্ত হয়েছেন। এমতাবস্থায় তার বিরুদ্ধে ইতিপূর্বে জারিকৃত সকল পরোয়ানা বিনা তামিলে ফেরত দানের নির্দেশ দেয়া গেল।

আরও পড়ুন

সর্বশেষ