মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়ে৪২ জন জনসংযোগ কর্মকর্তার সংযুক্তি বাতিল

৪২ জন জনসংযোগ কর্মকর্তার সংযুক্তি বাতিল

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্বপালনকারী ৪২ জন জনসংযোগ কর্মকর্তার (পিআরও) সংযুক্তি বাতিল করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তাদের নিজ দপ্তরে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এক অফিস আদেশ তাদের সংযুক্তি বাতিল করা হয়।

আদেশে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে জনসংযোগ কর্মকর্তা হিসেবে সংযুক্তিতে কর্মরত বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তাদের সংযুক্তি প্রদানের আদেশ বাতিল করে নিজ নিজ দপ্তরে তাদের যোগদান করার জন্য আদেশ দেয়া হলো।

উল্লেখ্য, গত সোমবার ছাত্র-জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে সরকারেরও পতন হয়। এরপর থেকেই জনপ্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ বাতিল-পদায়ন ইস্যুতে নতুন-নতুন প্রজ্ঞাপন ও আদেশ জারি হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ