বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব তারানকো

ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব তারানকো

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। তাকে বহনকারী বিমানটি আজ শুক্রবার রাত আটটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। চারদিনের এই মিশনে জাতিসংঘ দূত সরকারি দল ও বিরোধী দলের মধ্যে সংলাপের শেষ ডাক দেবেন। সংলাপের মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে জাতিসংঘ মহাসচিবের বার্তাও পৌঁছে দিবেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবেন। সর্বশেষ গত মে মাসে ও গত বছর ডিসেম্বরে ঢাকা সফর করেছিলেন অস্কার ফার্নান্দেজ তারানকো।

আরও পড়ুন

সর্বশেষ