ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
ফের ৭২ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। শনিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ ডাকা হয়েছে। নির্দলীয় সরকারের দাবিতে এবং বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার, আটক ও হয়রানি, মিথ্যা মামলা ও একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদ এক ভিডিও বার্তায় এ কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া শুক্রবার সারাদেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
এটি ১৮ দলীয় জোটের তৃতীয় দফার অবরোধ। এরআগে দুইদফায় অবরোধ পালন করেছে ১৮ দলীয় জোট। সেই অবরোধে অর্ধশতাধিক মানুষ মারা যায়। সর্বশেষ গত শনিবার সকাল ৬টা থেকে সারাদেশে দ্বিতীয় দফায় ১৩১ ঘণ্টার অবরোধ কর্মসূচি বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত চলবে।




