ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, তফসিলের হেরফের মানবে না আওয়ামী লীগ। ঘোষিত তফসিল অনুযায়ী যথাসময়েই দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ বুধবার বিকেলে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আশরাফ বলেন, বিরোধী দলের অবৈধ আবদারে সাড়া দেয়ার কোনো সুযোগ নেই। সংবিধান থেকে এক চুলও নড়ার কোনো সুযোগ নেই।




