ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিকল্প ধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, এরশাদ রাজনীতির কলঙ্কজনক অধ্যায়। এরাশাদ চলে যাওয়ায় হাসিনা সরকার অসহায় হয়ে পড়েছে। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এরশাদকে নিয়ে হাসিনা একদলীয় নির্বাচন করতে চেয়েছিল। কিন্তু এখন এই সরকারের উদ্দেশ্য সফল হয়নি বলেও তিনি মন্তব্য করেন। বি চৌধুরী বলেন, এরশাদ এক এক সময় এক এক রূপ ধারণ করেন। রাজনীতি করতে এসে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন পক্ষ নিয়ে কথা বলেন। আসলে তিনি কি করতে চান তা হয়তো তিনিও জানেন না।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক সচিব এ এইচ এম সোলায়মান, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, ড্যাবের সভাপতি আজিজুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহামুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল আই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।




