বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গ্রামে বিদ্যুৎ শুধু যায়, আসে না। কখন আসে, তার কোনো ঠিকঠিকানা নেই। ‘ডামি’ সরকারের গণবিরোধী নীতির কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে। পানির দাম বেড়েছে। বিদ্যুতের দাম বেড়েছে। সব জিনিসের দাম অস্বাভাবিক বেড়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর প্রতিবাদে বুধবার নয়াপল্টনে দলের বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী এতে অংশ নেন।
পরদিন মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের বুকের ওপর দিয়ে সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য রেললাইন নেটওয়ার্ক তৈরির উদ্যোগ নিয়েছে ভারতীয় রেলওয়ে বোর্ড। এতে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের ‘ইন্টেলিজেন্স’ ব্যবস্থা ভেঙে পড়বে। ভারতকে এভাবে সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ।
সরকার জোর করে ক্ষমতা ধরে রাখার জন্য স্বাধীনতা ও সার্বভৌমত্ব বেচতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।




