বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......মৃত্যুর আশঙ্কায় বিরোধীদলীয় নেতারা আন্দোলনে মাঠে নামতে পারছে না : নোমান

মৃত্যুর আশঙ্কায় বিরোধীদলীয় নেতারা আন্দোলনে মাঠে নামতে পারছে না : নোমান

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

মামলার ভয় ও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মৃত্যুর আশঙ্কায় বিরোধীদলীয় নেতারা আন্দোলনে মাঠে নামতে পারছে না বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যন আব্দুল্লাহ আল নোমান। মঙ্গলবার চট্টগ্রামে অবরোধ কর্মসূচি পালনকালে সাংবাদিকদের নিকট তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত না হবে ও ঘোষিত তফসিল বাতিল না হবে ততদিন কর্মসূচি চলবে। এটি জনগণের আন্দোলন। আন্দোলনে সারাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এটি এখন অসহযোগ আন্দোলনে রূপ নিয়েছে। ইতিমধ্যে দেশের সবকিছু অচল হয়ে গেছে।

সরকার আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। রাস্তায় নামলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি করে। সবার মধ্যে মৃত্যুর ভয় আছে। সে কারণে নেতারা মাঠে নেই। তবে তারা মাঠে না থাকলে আন্দোলন চলছে।

আরও পড়ুন

সর্বশেষ