বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েমায়ের শেষকৃত্য সম্পন্নের জন্য ১৪ দিনের প্যারোলে মুক্তি পাচ্ছেন পি কে হালদার

মায়ের শেষকৃত্য সম্পন্নের জন্য ১৪ দিনের প্যারোলে মুক্তি পাচ্ছেন পি কে হালদার

মায়ের শেষকৃত্য সম্পন্নের জন্য ১৪ দিনের প্যারোলে মুক্তি পাচ্ছেন পি কে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদার। একই কারণে মুক্তি দেওয়া হচ্ছে তাঁর ভাই প্রাণেশ হালদারকেও। তাঁরা উভয়েই কলকাতার প্রেসিডেন্সি কারাগারে বন্দি রয়েছেন। গত মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ ইডি কোর্ট-১ বিচারক প্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাসে এ মামলাটি ওঠে।

সেখানে আদালত তাঁদের দুই ভাইকে ১৪ দিনের প্যারোলে মুক্তি দেন। মানবিক দৃষ্টিতে গত সোমবার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য পি কে হালদার ও প্রাণেশ হালদারের হয়ে ১৫ দিনের অন্তর্বর্তী জামিন আবেদন করেন তাঁদের আইনজীবী বিশ্বজিৎ মান্না। পাল্টা জামিনের বিরোধিতা করে মাত্র চার দিনের প্যারোলের দাবি জানান ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী। গত মঙ্গলবার পুনরায় শুনানি হয়।

এ প্রসঙ্গে ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, ‘আদালত এ দিন পরিষ্কার জানিয়ে দিয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা প্যারোলে মুক্তি পেলেও কলকাতা পুলিশ কমিশনারেট এবং বিধান নগর পুলিশ কমিশনারেটের এখতিয়ারের বাইরে বের হতে পারবেন না। তাঁরা সর্বক্ষণ জেল কর্তৃপক্ষের নজরদারিতে থাকবেন। ১৪ দিনের প্যারোলের মেয়াদ শেষে আগামী ১৮ জুন আদালতে এসে তাঁদের আত্মসমর্পণ করতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ