রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েডিএনএ স্যাম্পল দিতে কলকাতায় যাবেন এমপি আনারের মেয়ে

ডিএনএ স্যাম্পল দিতে কলকাতায় যাবেন এমপি আনারের মেয়ে

ভারতের ভিসা পেয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন । এমপি আনারের মরদেহের খণ্ডাংশ উদ্ধারের ঘটনায় ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে কলকাতায় যাবেন তিনি। মঙ্গলবার (৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নিহত এমপি আনারের এপিএস আব্দুর রউফ।

তিনি বলেন, এমপি সাহেবের মেয়ে ডরিন ও আমি একসঙ্গে ভারতীয় ভিসা পেয়েছি। ডিবির তদন্ত টিম নেপাল থেকে দেশে আসার পর তাদের সঙ্গে কথা বলে কলকাতায় যাব।

আরও পড়ুন

সর্বশেষ