মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের ব্যবস্হাপনায় আসন্ন হজ্বে অংশগ্রহণকারী হজ্ব গাইডদের হাতে আজ উপহার তুলে দিলেন জেলা পরিষদ চট্রগ্রামের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। এই সময় উপস্হিত ছিলেন মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্টের কায্যকরি সদস্য মুহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী রুমেল। । এইসময় আরো উপস্হিত ছিলেন জেলা পরিষদ চট্রগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল, প্রধান প্রকৌশলী আলহাজ্ব মনিরুল ইসলাম, ইন্জিনিয়ার মামুন সহ অন্যান্যরা উপস্হিত ছিলেন উপহার গ্রহণ করেছেন ফারুকে আজম হজ্ব কাফেলার চেয়ারম্যান মুফতি আব্দুন্নবী হক্কানি, গোল্ডেন হজ্ব কাফেলার গাইড মাওলানা হেলা উদ্দিন চিশতী। জেলা পরিষদ চেয়ারম্যান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আপনারা আসন্ন হজ্বে বাংলাদেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। এইবার হজ্ব ব্যবস্হাপনায় অনিয়ম হ্রাস করার যথেষ্ট চেস্টা করছেন বর্তমান সরকার। ভবিষ্যতে হজ্ব ব্যবস্হাপনায় আরো নতুনত্ব আসবে বলে তিনি মতব্যক্ত করেন। সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন। মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান সকলকে ধন্যবাদ জানিয়েন।



