শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়শনিবার সব ব্যাংক খোলা

শনিবার সব ব্যাংক খোলা

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আসন্ন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে আগামী শনিবার সব ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে ৩০ নভেম্বর শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণ সাপেক্ষে তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ