ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আহ্বানে আজ শুক্রবার বাদ জুমা সারা দেশে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হবে। টানা ৭১ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনের সময় জোটের যে সকল নেতা-কর্মী নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ গায়েবানা জানাযা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।




