শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বাদ জুমা সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে হেফাজতে

বাদ জুমা সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে হেফাজতে

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

শুক্রবার বাদ জুমা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশে উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।১৩ দফা দাবি বাস্তবায়ন, নতুন করে ব্লগে নাস্তিকদের ইসলামবিরোধী তৎপরতা বৃদ্ধি, বিএনপি নেত্রীর সঙ্গে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর ব্যঙ্গচিত্র নিয়ে পোস্টার লাগানো এবং মুফতি ওয়াক্কাস, মুফতি সাখাওয়াত ও মুফতি হারুন ইজাহারসহ গ্রেফতারকৃত সব হেফাজত নেতার মুক্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম।

বৃহস্পতিবার হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী এক যুক্ত বিবৃতিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করে তোলার জন্য সব নেতাকর্মী এবং ইসলামপ্রিয় তৌহিদি জনতার প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ