মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......পদত্যাগ প্রত্যাহার করে নিলেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও ইয়াসমীন হক

পদত্যাগ প্রত্যাহার করে নিলেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও ইয়াসমীন হক

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমন্বিত পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জানানোর পর পদত্যাগ প্রত্যাহার করে নিলেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও ইয়াসমীন হক। এরআগে গতকাল মঙ্গলবার আকস্মিক পদত্যাগ করে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমীন হক। ভর্তি পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় পদত্যাগ করেছিলেন  তারা। কাউন্সিলের বৈঠক শেষে উপাচার্য সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন তাদের সঙ্গে। বৈঠক শেষে তারা পদত্যাগের সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানান।

অধ্যাপক জাফর ইকবাল প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের বলেন, সমন্বিত ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত পরিবর্তন করে তা স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অ্যাকাডেমিক কাউন্সিল ও দেশের সর্বাচ্চ মহল থেকে আমাদের অনুরোধ করা হয়েছে। তাই আমরা পদত্যাগ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকের পর উপাচার্য আমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শাহজালাল ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সমন্বিত পদ্ধতিতেই হবে। ভর্তি পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।

আরও পড়ুন

সর্বশেষ