বিরোধীদলের সাথে সমঝোতা ছাড়া নির্বাচন কমিশন তড়িগড়ি করে তফসিল ঘোষণার প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে তাৎক্ষণিক মিছিল দোস্তবিল্ডিংস্থ দলীয় কার্যালয় হতে তাৎক্ষণিক এক মিছিল পুরাতন রেল ষ্টেশন হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী এমপি’র সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তিনি বলেন, নির্বাচন কমিশন বিরোধী দলের সাথে সমঝোতা ছাড়া তফসিল ঘোষণা করে দেশকে সংকটের মুখে টেলে দিয়েছে। বিএনপির নেতৃত্বধীন ১৮দল ঘোষিত মঙ্গলবার ভোর ৬.০০ টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত অবরোধ কর্মসূচী সর্বাত্মকভাবে পালনের জন্য দক্ষিণ চট্টগ্রাম বাসীর প্রতি আহ্বান জানান। এবং দলীয় নেতাকর্মীদেরকে অবরোধ কর্মসূচীসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে কর্মসূচী আসবে সকল কর্মসূচীতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান। এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক এনাম, যুগ্ম সম্পাদক মঞ্জুর উদ্দিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মুসা মাহমুদ, সহ-প্রচার সম্পাদক ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক লায়ন এম নাসির উদ্দিন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মঈনুল আলম ছোটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী রানা, জেলা যুবদলের সহ-সভাপতি সৈয়দুল আলম চৌধুরী, জেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিন, বিএনপি নেতা খোরশেদুল আলম আইয়ুব, আব্দুর রহিম, চেয়ারম্যান শফিকুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হারুন কাকল, আব্দুল মন্নান তালুকদার, আবুল হোসেন বাবুল, মোঃ ফিরোজ, হামিদুর রহমান পেয়ারু, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদুল আলম, কামাল উদ্দিন, ওবাইদুল হক রিকু, ইউসুফ শাহ্, এম. হান্নান রহিম, শফিউল আলম বাদশা, সেকান্দার হোসেন নয়ন, এম. আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা প্রজন্মদলের আহ্বায়ক গোলাম মহিউদ্দিন, যুবদল নেতা আমির উদ্দিন চৌধুরী পেয়ারু, জাহাঙ্গীর আলম, সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা সালাউদ্দিন সুমন, তৈয়ব চৌধুরী, নাজিম উদ্দিন খান, বাস্তুহারা দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মোস্তাফিজ, আনিস, মঈনুদ্দীন, দিদারুল আলম, মাকসুদুল হক রিপন, সোহান, পারভেজ, ফারুক, আলী হোসেন চৌধুরী, রহিত, রিয়াদ প্রমুখ।



