বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল চলাচল বন্ধ

ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল চলাচল বন্ধ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনের স্লিপার উপড়ে ফেলেছেন অবরোধকারীরা। মঙ্গলবার সকাল সাতটার দিকে উপজেলা সদরের আকবপুর এলাকায় তারা রেলের স্লিপার তুলে ফেলেন। এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কসবা রেলস্টেশন মাস্টার প্রণব কান্তি বড়ুয়া  জানান, কিছুক্ষণ আগে রেললাইনের স্লিপার তুলে ফেলার খবর পেয়েছি। ঘটনাস্থলে রেলওয়ের মেরামতকারী দল পাঠানো হয়েছে। তিনি জানান, এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও ঢাকা-নোয়াখালী রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ