ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামীলীগ সরকার নিজেরা সংবিধান তৈরি করেছে এবং এই সংবিধানে মিনিমাম যতটুকু নৈতিকতা করা দরকার তাও করেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্র ধ্বংসকারী সরকারে বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। দেশের বর্তমান যে অবস্থা তা অব্যাহত থাকলে বাংলাদেশের গণতন্ত্র থাকবে না। মির্জা ফখরুল বলেন, এই সরকার অবৈধ সরকার। এই সরকারের নির্বাচন পরিচালনার কোনো নৈতিক অধিকার নেই। মির্জা ফখরুল বলেন, সেই সরকারের অধীনে নির্বাচন হবে, যে সরকার নিজেরাই সভা সমাবেশ করে। আর আমরা সভা সমাবেশ করতে অনুমতি পাই না। এটা গণতন্ত্র হতে পারে না এবং কিছুতেই এই সরকারের অধীনে নির্বাচন হতে পারে না। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ, প্রফেসর মনিরুজ্জামান মিয়া প্রমুখ।
সংগঠনের সভাপতি সৈয়দ আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমেদ, প্রফেসর ড. মনিরুজ্জামান মিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আবদুল লতিফ মাসুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. মুশফিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ বি এম শহিদুল আলম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ, জাতীয় প্রেস কাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, ঢাকা রিপোটার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ইলিয়াস খান ডিসিসিআইয়ের সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।




