সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......রাজধানীর বাড্ডায় জামায়াতকর্মী-পুলিশের সংঘর্ষ

রাজধানীর বাড্ডায় জামায়াতকর্মী-পুলিশের সংঘর্ষ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

রাজধানীর বাড্ডায় জামায়াতকর্মী ও পুলিশের সংঘর্ষ হয়েছে। জামায়াত মিছিল বের করলে পেছন থেকে পুলিশ তাদের ধাওয়া দিয়ে গুলি ছোঁড়লে উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কয়েকটি গাড়ি ভাংচুর করেছে জামায়াত কর্মীরা। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মেরুল বাড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ও তাদের বাড়ি-ঘর এবং ধর্মীয় উপসনালয়ে হামলার প্রতিবাদে পূর্বঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর শাখা জামায়াত এ বিক্ষোভ মিছিল বের করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিলটি নিয়ে মেরুল বাড্ডার কাঁচাবাজার এলাকায় পৌঁছালে পুলিশ খবর পেয়ে পেছন থেকে ধাওয়া দিয়ে গুলি ছোঁড়ে ও টিয়ারশেল নিক্ষেপ করে জামায়াত-শিবির কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। এসময় জামায়াত কর্মীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে। তবে ঘটনাস্থল থেকে পুলিশ কাউকে আটক করতে পারেনি। বাড্ডা থানার ওসি ইকবাল হোসেন জানান, জামায়াত-শিবির কর্মীরা মিছিলের চেষ্টা করলে টিয়ারশেল নিক্ষেপ ও ফাঁকা গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ