বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বেনাপোলের অগ্রভুলোট সীমান্ত থেকে শুক্রবার সকালে ইয়াসিন (২৩) নামে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। খুলনা ২৩ বিজিবি‘র অগ্রভূলোট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার অব্দুল জলিল জানান, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার চন্দনপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইয়ামিন শুক্রবার সকালে অগ্রভূলোট সীমান্তে যায়। এ সময় ভারতের ঝাউডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে জোর পূর্বক ধরে নিয়ে যায়। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তাকে ফেরত দেয়নি বিএসএফ।

ঘটনার সত্যতা স্বীকার করে খুলনা বিজিবি ২৩ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মাজহারুল ইসলাম বলেন, আটক বাংলাদেশি যুবক ইয়াসিনকে দেশে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। এ ঘটনায় যে কোন সময় পতাকা বৈঠক হতে পারে বলে তিনি জানান।

আরও পড়ুন

সর্বশেষ