সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা

সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদ সদস্যদের শপথ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় তাঁকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শেখ হাসিনার নাম প্রস্তাব করেন এবং নূর-ই-আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের পক্ষে সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়।
এছাড়া বেগম মতিয়া চৌধুরী আবারও সংসদ উপনেতা নির্বাচিত হয়েছেন । শামসুল হক টুকুকে পুনরায় ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়েছে । বর্তমান হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটনকে দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ